সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

ইভ্যালির লেনদেন তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দেশে অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালির আর্থিক লেনদেন এবং অন্যান্য ই-বাণিজ্যিক কার্যক্রম তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ প্রসঙ্গে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা রাজী হাসান বলেন, ই-কমার্স ফার্মের ‘অবৈধ কার্যক্রম’ সম্পর্কে মিডিয়া রিপোর্ট দেখে ইভ্যালি এবং তার শীর্ষ নির্বাহীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বিএফআইইউ গত বৃহস্পতিবার দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে।

বিএফআইইউ’র উপপরিচালক ফুয়ারা খাতুনের স্বাক্ষরিত চিঠি থেকে জানা যায়, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের অ্যাকাউন্ট স্থগিত করতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে জাতীয় পরিচয়পত্র (পুরাতন ও স্মার্টকার্ড) উভয় নম্বর উল্লেখ করে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১৯ অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য ইভ্যালির চেয়ারম্যান এবং এমডির ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল লেনদেন স্থগিত করার নির্দেশনা জারি করা হয়েছে।

চিঠিতে ইভ্যালির চেয়ারম্যান ও এমডির নামে পরিচালিত হিসাবগুলোর হিসাব খোলার ফরম, আপনার গ্রাহককে জানুন (কেওয়াইসি) ফরম, হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী জানতে চেয়েছে বিএফআইইউ। হিসাবগুলোতে ৫০ লাখ টাকা ও তার চেয়ে বেশি পরিমাণ টাকা জমা ও উত্তোলন সম্পর্কিত সব তথ্য যেমন- জমা ভাউচার, পে-অর্ডার, চেক এবং টাকার প্রেরক ও প্রাপকের হিসাবের তথ্য দাখিল করতে হবে। এ ছাড়া জমাকারী ও উত্তোলনকারী ব্যক্তির ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে বিএফআইইউতে। সব তথ্যই আগামী পাঁচদিনের মধ্যে দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…