সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জে ৫১ পিস ইয়াবাসহ আটক ৩

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে আনুমানিক ২০ হাজার ৪ শ টাকা মূল্যের মোট ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন তেতুলিয়া উপজেলার ভজনপুর ফকিরপাড়া এলাকার আব্দুল জব্বারের পুত্র মোজাফফর হোসেন (২১), ভেলুপাড়া এলাকার তমিজ উদ্দিনের পুত্র আবু হাসান (২১) ও দেবনগরের নিজ বাড়ি এলাকার শরিফুল ইসলামের পুত্র হুমায়ুন কবির (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, আজ (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় গোপন সূত্রের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) শাহা আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বানুর হাট এলাকার বজলুর রশিদের দোকানের সামনে থেকে অভিযুক্তদের আটক করা হয়। এ সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহা আলম ৩ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে তেঁতুলিয়ার একটি চক্র দেবীগঞ্জের বিভিন্ন এলাকায় এসে ইয়াবা বিক্রি করছে বলে আমাদের কাছে অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর পরই আমরা চক্রটিকে আটক করতে অভিযান অব্যাহত রাখি। এরই ধারাবাহিকতায় আজ ৫১ পিস ইয়াবাসহ তেঁতুলিয়ার ৩ ইয়াবা ব্যবসায়ীকে আমরা আটক করতে সক্ষম হই। আগামীতেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মি. শাহা আলম।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…