সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

টাঙ্গাইলের ভূঞাপুরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

 

 

 

বিশেষপ্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ভূঞাপুরে ৪০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কালিভিটা মোড় এলাকা থেকে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আতিক উপজেলার ঘাটান্দি এলাকার মোসির আলী তালুকদারের ছেলে। সে পৌরসভার দারোগ আলী সুপার মার্কেটে আতিক ইলেকট্রনিক্সের মালিক। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানা ওসি একেএম কাউসার চৌধুরী বলেন, ভূঞাপুর পৌরসভার দারোগ আলী সুপার মার্কেটে অবস্থিত আতিক ইলেকট্রনিক্স দোকানে বসে ইয়াবার ব্যবসা পরিচালনা করতো দীর্ঘদিন ধরে। ইলেকট্রনিক্স ব্যবসার পাশাপাশি ইয়াবার ব্যবসা করে যাচ্ছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪০ পিস ইয়াবাসহ আতিককে আটক করা হয়। বাকি ব্যবসায়ী ও সেবনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…