সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
Latest

ইয়ামাহা উন্মুক্ত করল তিন চাকার ইউনিক মোটরসাইকেল ‘নিকেন’

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাপানি মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা আকর্ষণীয় তিন চাকার স্পোর্ট বাইক উন্মুক্ত করেছে। ৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’তে এই বাইক উন্মুক্ত করা হয়। লিনিং মাল্টি হুইলার (এলএমডব্লিও) প্রযুক্তির এই বাইকের নাম দিয়েছে প্রতিষ্ঠানটি ‘নিকেন’।

add2জাপানি শব্দ ‘নি’ এর অর্থ দুই এবং ‘কেন’ মানে তরবারি। আর তাই নামটি সামনে দুই চাকার সাথে ভালো মানিয়ে যায়। প্রতিষ্ঠানের দাবি, এই বাইকের এলএমডব্লিও প্রযুক্তি রাইড এনভায়রনমেন্ট পরিবর্তনের প্রভাব কমাতে এবং কর্নারিং এর সময় স্থিতিশীলতার অনেক ভালো অনুভূতি প্রদান করবে। ইয়ামাহা দাম এবং এই স্পোর্ট বাইকের বিষয়ে বিস্তারির তেমন কিছুই জানায়নি। তবে এই মোটরসাইকেলের আকার ২১৫০ এমএম দীর্ঘ, ৮৮৫ এমএম প্রস্থ এবং ১২৫০ এমএম উচ্চতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। একটি ট্রিপল-সিলিন্ডার ইঞ্জিনের এই নিকেন বাইকের কারিগরি সকল তথ্য মিলানে ইআইসিএমএ শো’তে প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

yamaha-2তিন চাকার মোটর সাইকেলের ধারণা এই প্রথম নয়। ইউরোপে পিয়াজ্ঞো এর এমপি৩ স্কুটার খুবই জনপ্রিয়।

সূত্র: মোটরসাইকেল.কম

আরও পড়ুন

ব্যবসা-বাণিজ্য

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট খাতে উল্লেখযোগ্য সম্পূরক শুল্ক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিগারেট উৎপাদন খাতের শীর্ষস্থানী…

ব্যবসা-বাণিজ্য

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

এক ব‌্যাং‌কের কার্ড দি‌য়ে অন‌্য ব‌্যাং‌কের এটিএম বুথ টাকা উত্তোলন কর‌লে স‌র্বোচ্চ ৩০ টাকা চার্জ গুণতে হ‌বে। যা এতো‌দিন ছিল ১৫ টাকা। ত‌বে প্রথম ৫টি লেনদেনের ক…

জাতীয়

তিন দুর্বল ব্যাংক পেল আরও ২৬৫ কোটি টাকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তারল্য ঘাটটি মেটাতে আরও তিন দুর্বল ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৪ ব্যাংক। তারল্য সাপোর্ট দেওয়া ব্যাংকের মধ্…