সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

উত্তরের ঐতিহ্যবাহী পাবনা জেলার ১৯১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অনাড়ম্বর আয়োজনে পালন করা হলো উত্তরের অন্যতম ঐতিহ্য সমৃদ্ধ জেলা পাবনা জেলার ১৯১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ দুপুরে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বেসরকারি টেলিভিশন মালিক সমিতি (অ্যাটকো)’র সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু।

অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস সহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাবনাকে এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর সমৃদ্ধ পাবনা রেখে যেতে হবে। সেজন্য পাবনার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা। পরে কেক কেটে পাবনা জেলার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সবাই।

উল্লেখ্য, ১৮২৮ সালের এই দিনে তৎকালীন সরকারের ৩১২৪ নং স্বারকে পাবনাকে স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষণা করা হয়। ৩৫১ দশমিক ৫০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পাবনা জেলা বর্তমানে ৯টি উপজেলা ও ৭৩টি ইউনিয়ন নিয়ে গঠিত।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…