সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে ‘বাংলাদেশ আমার ভালোবাসা’ উদ্বোধন করলেন রেলমন্ত্রী

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে উদ্বোধন করা হয়েছে '‘বাংলাদেশ আমার ভালোবাসা’ নামে মানচিত্র ভাস্কর্য। শুক্রবার বিকেলে ভাস্কর্যটি উদ্বোধন করেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা ও দায়রা জজ জালাল উদ্দিন আহাম্মদ, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কানাই লাল কুন্ডু, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের পরিকল্পনা ও গণপূর্ত বিভাগের অর্থায়নে নির্মিত হয়েছে 'বাংলাদেশ আমার অহংকার' ভাস্কর্যটি। ভাস্কর্যের এক পাশে আলাদাভাবে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের লেখা ‘তোমার পতাকাবাহী’ কবিতা ও অপর পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…