সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

উন্নয়নশীল দেশ হওয়ায় করের হার বাড়বে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মঙ্গলবার দুপুরে সিলেট নগরের মেন্দিবাগে এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় করের হার বাড়বে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ নিম্নআয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় বেশ কিছু বিদেশি সুবিধা কমবে। সেক্ষেত্রে করের হার বাড়বে। তিনি বলেন, মানুষকে কষ্ট না দিয়ে রাজস্ববান্ধব পরিবেশ সৃষ্টি করে করজাল বাড়ানোর মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানো হবে।

এখন থেকে আর্থিক সুবিধার পরিবর্তে বহির্বিশ্ব থেকে বাংলাদেশ শুধুমাত্র লোন (ঋণ) আনবে জানিয়ে মুহিত বলেন, তবে উন্নয়নশীল দেশ হওয়ায় যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা ভালোভাবেই মোকাবলা করব।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নির্বাচনী বছরে জিডিপির হার কমানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…