সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

উন্নয়নে জয়জয়কার, শেখ হাসিনা সরকার! - পররাষ্ট্রমন্ত্রী

 

 

 

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বর্তমান সরকারের উন্নয়নের কথা নতুন করে বলার দরকার হয় না। সর্বস্তরের মানুষ এ সরকারের উন্নয়ন কর্মকান্ডের অংশীদারী হয়ে দেখছে দেশের প্রতিটি স্তরে কী কী উন্নয়ন হয়েছে, হচ্ছে। এ সরকার বিদ্যুৎ, রাস্তা-ঘাট, হাট-বাজার, ব্রীজ-কালভার্ট এবং ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান সহ সবখানে উন্নয়ন অব্যাহত রাখছে। আমি খেটে খাওয়া মানুষের মুখে মুখে এসব কথা বলতে শুনেছি। আর এ জন্যই বলব শেখ হাসিনা সরকার দেশ ও জনগণের উন্নয়নের সরকার। গতকাল ২৪ জুন শনিবার সকালে উপজেলার দক্ষিণ আগ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি উপজেলার গুলিয়াড়া গ্রামে ৩০টি, আগ্রা গ্রামে ৫২টি এবং গোয়ালডিহি গ্রামে ৩৮টি পরিবার ও দাতব্য প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সংযোগ এবং রামনগর ডারায় ৪০ ফুট ত্রাণের ব্রীজ উদ্বোধন করেন। পরে উত্তমপাড়া গ্রামে ১টি নতুন পাকা রাস্তা, গোবিন্দপুর রায়পাড়ার নিকট বেলান নদীতে ৬০ ফুট ত্রাণের ব্রীজ এবং জয়গঞ্জ চন্ডীপুরের নিকট বুড়া নদীতে ৬০ ফুট ত্রাণের ব্রীজ উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান, পল্লীবিদ্যুৎ সমিতির রাণীরবন্দর জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল হক, উপজেল প্রকৌশলী সুবীর কুমার সরকার, আওয়ামী লীগ সভাপতি শাহ্ মো. আব্দুল জব্বার, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, আতোয়ার রহমান শাহ্, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান হাফিজুল হক, গোলাম মোস্তফা আহমেদ শাহ্, সাজেদুল সাজু, শফিকুল ইসলাম ও আইনুল হক শাহ্, আলোকঝাড়ি ইউপির সাবেক মোকছেদুল গণি রাব্বু শাহ্ সহ যুবলীগ, ছাত্রলীগ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: উপজেলার দক্ষিণ আগ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…