সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর ইকবাল হোসেন আলীর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোঃ ইকবাল হোসেন আলীর উদ্যোগে রাতে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের বৈল্লা বাজার এলাকায় ৩০ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তিনি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উপহার প্রদানের এ কার্যক্রম শুরু করেন। ওই রাতেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

টাঙ্গাইল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন আলী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন এর সহযোগীতায় বৈল্লা বাজার এলাকায় সকাল ১০ টা থেকে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ওই সময় ২৩৫ টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে ৩০০ টি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। ঈদের উপহার সামগ্রী ১০০০ টি শাড়ী ও ১০০০ টি লুঙ্গী ৩০ জুলাই বৃহস্পতিবার রাতেই অসহায় দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…