সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

উবারসহ অ্যাপনির্ভর সব পরিবহনসেবা উন্মুক্ত করতে চায় সরকার

 

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানী ঢাকায় উবারসহ মোবাইল অ্যাপনির্ভর অন্যান্য যাত্রী পরিবহনসেবা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চায় সরকার। এ লক্ষ্যে খসড়া নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলেছে। নীতিমালা চূড়ান্ত করতে জনগণের পাশাপাশি শিগগিরই অংশীদারদেরও মতামত নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে উবার ইস্ট রিজিওনের পাবলিক পলিসি–বিষয়ক প্রধান মিজ চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। এ সময় মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রযুক্তিনির্ভর সেবা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। তবে এসব সেবা দেশের প্রচলিত আইন ও কাঠামোর আওতায় আনতে হবে।’ তিনি বলেন, উন্নত বিশ্ব বা বিশ্বের বিভিন্ন জনবহুল নগরের মতো ঢাকায় মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা পরিচালনায় যাত্রী–স্বার্থের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…