সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

জলঢাকা পৌরসভার উম্মুক্ত বাজেট

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর জলঢাকা পৌরসভায় ২০১৭-১৮ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অস্থায়ী হল রুমে ৪৫ কোটি ৬৯ লাখ ৬৬ হাজার ৩২৬ টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ:রাশেদুল হক প্রধান, নবিদেব প্রকল্প আঞ্চলিক টিম লিডার বজলুর রহমান ,পৌর সচিব আশরাফুজ্জামান  ,নবিদেব আইটি স্পেশালিষ্ট মোছা:কানন চৌধুরী ,প্যানেল মেয়র রুহুল আমীন, কাউন্সিলর রনজিৎ কুমার রায়, বিশ্বজিৎ রায়, রহমত আলী, ইউএসএস টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম প্রমুখ। বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় দুই কোটি ৬৯ লাখ ৬৬ হাজার ৩২৬টাকা।বাকী ৪৩ কোটি উদ্বৃত্ত  টাকা  বিভিন্ন উন্নয়ন খাত থেকে ধরা হয়েছে বাজেটে। এর আগে নবিদেব প্রকল্পের নগর উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বাজেট অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…