সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

উৎসবমুখর ভাবে মনোনয়ন পত্র জমা দিলেন ঘাটাইলের প্রার্থীরা

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর ভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ঘাটাইল উপজেলার প্রার্থীরা ৷ গত ৪ই মার্চ (সোমবার) সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে আসেন ঘাটাইল উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা ৷ সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম (লেবু) ৷এরপর একেক করে মনোনয়ন পত্র জমা দেন বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও জামুরিয়া মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম (হেস্টিং), ও শফিকুল ইসলাম (জনি) এবং মনিরুজ্জামান খান ও এহসান আব্দুল্লাহ ৷

এছাড়াও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা সুলতান মাহমুদ, যুবলীগ নেতা সুমন খান (বাবু), কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি সজীব সরকার, বিশিষ্ট শিল্পপতি কাজী আরজু, এম এম সোয়েব এবং তুহীন খান ৷

উপজেলা নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান কানিজ ফাতেমা, উপজেলা মহিলালীগের নেত্রী নুরজাহান সিদ্দিকা,ফাহিমা তালুকদার,শাহিনা আক্তার শিল্পী,মীর আলেয়া পারভীন,তাসলিমা জেসমিন এবং আফিয়া বেগম ৷

ঘাটাইলে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…