সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

‘এতে তো আপনারই লজ্জা পাওয়ার কথা’

আইন-আদালত ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানাকে বিচারিক আদালতে হাজির করা হয় না শুনে অ্যাটর্নি জেনারেলের লজ্জা পাওয়ার কথা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার মামলার তারিখে বিচারিক আদালতে আমানুরকে হাজির করা হয় না জানিয়ে এ বিষয়ে নির্দেশনা চেয়ে অ্যাটর্নি জেনারেল এক আরজি দেন।

আরজির শুনানিকালে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি শুনেছি, আদালতে তাকে (এমপি রানা) আনা হয় না।’

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘এতে তো আপনারই লজ্জা পাওয়ার কথা। রাষ্ট্র কী করে?’

পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আগামী নির্ধারিত তারিখে এমপি রানাকে বিচারিক আদালতে উপস্থিত করার আদেশ দেন।

একইসঙ্গে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে (স্ট্যান্ড ওভার)। এর ফলে চেম্বার আদালতের দেয়া জামিনের স্থগিতাদেশের মেয়াদ আরো বাড়লো।

ওইদিন পর্যন্ত এমপি রানা কোনো জামিন পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

বর্তমানে এমপি রানা কাশিমপুর কারাগারে রয়েছেন।

 

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…