সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ব্যবসা-বাণিজ্য

এবার উবারের পথ ধরে আসছে 'ওলা'

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতের অনলাইন ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক কোম্পানি ওলা এখন বাংলাদেশের বাজারে প্রবেশের পরিকল্পনা হাতে নিয়েছে।  এই পরিকল্পনা বাস্তবায়নে ওলার একটি টিম স্থানীয় বাজারের প্রয়োজনীয় বিষয়গুলো যেমন এসএমএস, মুদ্রা বিনিময় ও ভিন্ন ভিন্ন মার্কেটের জন্য ইউজার ইন্টারফেস সম্পর্কে জেনে নিচ্ছে।

ওলার পরিকল্পনাটি সম্পর্কে জানেন এমন একজন ব্যক্তির বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রযুক্তি বিভাগ গ্যাজেট ৩৬০ ডিগ্রি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি জানান,  তাদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী উবার ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলংকার বাজারে প্রবেশ করেছে। তাই ওলার কার্যক্রম আন্তর্জাতিকভাবে পরিচালনা করতে তারা প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকার বাজারে প্রবেশের চিন্তা করছে।

তবে ওই রিপোর্টে, কবে নাগাদ ভারতীয় এই রাইড সার্ভিস দেশের বাজারে প্রবেশ করতে পারে তা জানানো হয়নি। ওলা সম্প্রতি তাদের অ্যাপে আন্তর্জাতিক ফোন নম্বর প্রবেশ করানোর সুবিধা যুক্ত করেছে।

উল্লেখ্য, বাংলাদেশে ইতিমধ্যে  উবার ও পাঠাও নামে দুটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে।

অন্যদিকে,ওলা ভারতের ১১০ টি শহরে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করছে। তবে তাদের প্রতিদ্বন্দ্বী উবার ভারতের মাত্র ২৯ টি শহরে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছে।

আরও পড়ুন

ব্যবসা-বাণিজ্য

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট খাতে উল্লেখযোগ্য সম্পূরক শুল্ক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিগারেট উৎপাদন খাতের শীর্ষস্থানী…

ব্যবসা-বাণিজ্য

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

এক ব‌্যাং‌কের কার্ড দি‌য়ে অন‌্য ব‌্যাং‌কের এটিএম বুথ টাকা উত্তোলন কর‌লে স‌র্বোচ্চ ৩০ টাকা চার্জ গুণতে হ‌বে। যা এতো‌দিন ছিল ১৫ টাকা। ত‌বে প্রথম ৫টি লেনদেনের ক…

জাতীয়

তিন দুর্বল ব্যাংক পেল আরও ২৬৫ কোটি টাকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তারল্য ঘাটটি মেটাতে আরও তিন দুর্বল ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৪ ব্যাংক। তারল্য সাপোর্ট দেওয়া ব্যাংকের মধ্…