সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
স্বাস্থ্য ও চিকিৎসা

এরশাদ অক্সিজেন সাপোর্টে: জিএম কাদের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রোববার (৩০ জুন) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফুসফুসে পানি জমার কারণে সকাল থেকেই তার (এরশাদ) কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিল। যে কারণে, অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে অসুস্থবোধ করলে জাপা চেয়ারম্যানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে কিছু সংক্রমণের চিকিৎসা চলছে। তার ওষুধ পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, সিএমএইচের চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। তারা মনে করেন, হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা সম্মিলিত সামরিক হাসপাতালেই সম্ভব। তবে, চিকিৎসকরা পরামর্শ দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য পৃথিবীর যেকোনো দেশেই পাঠানোর প্রস্তুতি আছে আমাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় সিএমএইচের চিকিৎসায় আস্থা রেখেছেন। আমরাও এখানকার চিকিৎসায় সন্তুষ্ট।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই জিএম কাদের।

এসময় জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…