সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামার পশ্চিম হাসিমপুরে অ-অনুমোদিত ব্যাটারী গলানো কারখানায় এলাকাবাসী অতিষ্ট।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের ১নং ওয়ার্ড অন্তর্গত বাবু পাড়া যাওয়ার রাস্তায়  কিছু লোক ব্যাটারী পুড়িয়ে পরিবেশ দূষিত করছে। ঘটনাসূত্রে জানা যায়, গত তিন মাস পূর্বে হঠাৎ করে কিছু লোক বগুড়া -গাইবান্ধা থেকে আসে এবং পুলহাট থেকে বাবু পাড়া যাওয়ার রাস্তায়, নদীর পাড়ে ফাঁকা স্থানে টিন দিয়ে প্রায় ৫/৬ শতক জমিতে বেড়া ও একটি ঘর নির্মাণ করে।  এলাকাবাসী প্রথম অবস্থায় বুঝতে না পারলেও দশ বারো দিন পর বিকট গন্ধ পায়। তারা বুঝতে সক্ষম হয় ঐ স্থানে কিছু পোড়ানো হয় যার বিকট গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়, দিনের বেলা ঘেরা স্থানে তালা দেওয়া থাকে।  এলাকাবাসী আরো জানায় দিনের বেলা উক্ত লোকজন বিভিন্ন স্থান থেকে পুরাতন, ভাঙ্গা ব্যাটারী  সংগ্রহ করে এবং চার্জার ভ্যান, পিকাপে করে সন্ধাবেলা থেকে রাতে নিয়ে আসে। অতপর: গভীর রাতে এগুলো পুড়িয়ে এর মধ্যে থাকা সীসা সংগ্রহ করে। প্রতি রাতেই অসহনীয় দূর্গন্ধের সৃষ্টি হয়। ফলে এলাকার শিশু থেকে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা ফুসফুস জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…