সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ডামুড্যা মুসলিম এর এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ রমজান ২৪ জুন রোজ শনিবার বাদ আছর ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০১১ ব্যাচের ছাত্র ফজলে রাব্বি সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমেদ, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাম কৃষ্ণ, মোঃ সেকান্দার আলী, মজিদ আহমেদ, প্রাইম কম্পিউটার সেন্টার এর পরিচালক মোঃ জাকির আহমেদ, বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরামের ডামুড্যা থানার আহবায়ক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা প্রমুখ।

ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন অত স্কুলের শিক্ষক মজিদ আহমেদ।

উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০১১ ব্যাচের অর্ধশত ছাত্র উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উক্ত ব্যাচের উপস্থিত অর্ধশত ছাত্র দীর্ঘদিন পরে একত্রিত হয়ে আনুষ্ঠানিক ইফতার মাহফিলের মিলন মেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ, অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন এবং ২০১১ব্যাচের সকল ছাত্র ঐক্যবদ্ধ হয়ে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে ইফতার মাহফিল করার আশাবাদ ব্যক্ত করেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…