সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

অবশেষে পাবনার আমিনপুর থানার এস আই ইউসুফ বদলী হলেন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বেপরোয়া চাঁদাবাজীর অভিযোগে অভিযুক্ত পাবনার আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী কে অবশেষে বদলী করা হয়েছে।

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার এসআই ইউসুফ, এলাকায় টাইগার ইউসুফ নামে পরিচিত। মিথ্যা মামলা বা থানায় আটকে নির্যাতনের ভয় দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ আদায় সহ নানা অপরাধের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এস আই ইউসুফের বিরুদ্ধে আরো অভিযোগ উঠে , চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়া ; ভয়ে ২০ দিন গ্রাম ছাড়া ভুক্তভোগী ব্যবসায়ী। সহ এরকম অসংখ্য অভিযোগ উঠে পাবনার আমিনপুর থানার এসআই ইউসুফের বিরুদ্ধে।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ সম্প্রচার হলে তাকে জয়পুর হাটে বদলী করা হয়। পুলিশের রাজশাহী রেঞ্জের ডি আইজি অফিসের নির্দেশে গতকাল রাতে এস আই ইউসুফকে জয়পুর হাট জেলায় বদলী করা হয় বলে জেলা পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…