সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
স্বাস্থ্য ও চিকিৎসা

৩০ অক্টোবর ডিপজলের ‘ওপেন হার্ট’ সার্জারি

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামীকাল ৩০ অক্টোবর চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের 'ওপেন হার্ট' সার্জারি করা হবে। আজ দুপুর তিনটার কিছুটা আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার কন্যা অলিজা মনোয়ার এ তথ্য জানান। তিনি বলেন, ‘আশা করি সকলে ভালোই আছেন। সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় আমার বাবার স্বাস্থ্যের অবস্থার বেশ উন্নতি হয়েছে চিকিৎসক এবং সিঙ্গাপুর হাসপাতালের অধ্যাপকদের সহচর্যে। দীর্ঘ এক মাসের বিশ্রাম এবং যত্নআত্তির পর তিনি এখন 'ওপেন হার্ট' সার্জারির জন্য প্রস্তুত হয়েছেন। আগামীকাল ৩০শে অক্টোবর অপারেশনের সময় ঠিক করা হয়েছে।’

যেন দ্রুত সুস্থ হতে পারেন, এজন্য সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন ডিপজলের পরিবারের সবাই। যেন অপারেশন সফল হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার সঙ্গে আছেন কন্যা অলিজা মনোয়ার ও স্ত্রী জবা।

এর আগে গত ২০ সেপ্টেম্বর বুধবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর সকালের দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকদের পরামর্শে সেদিনই বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…