সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নবগ্রাম বাজার কেন্দ্রিয় জামে মসজিদে ওয়াজ মাহফিল

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন নবগ্রাম বাজার কেন্দ্রীয় জমে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০১৭ খ্রি. বাদ আসর হইতে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
নবগ্রাম দাখিল মাদরাসার সহকারি শিক্ষক আলহাজ হাফেজ মাওলানা মো. নূরুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন কর্ণেল (অব.) মির্জা হারুন অর রশিদ বীর প্রতিক। বিশেষ অতিথি ছিলেন আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ও হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ূব।
রাতভর কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ করেন নতুন প্রজন্মের উদীয়মান তরুণ বক্তা নাটোরের কেন্দ্রীয় মার্কাস জামে মসজিদ ও ঈদগাহ মাঠ বড়গ্রামের খতিব মাওলানা মো. ইসমাইল হোসেন (এম.এম), নরিল্যা এতিম খানার মুহতামীম মুফতী ও মুফাসসীর হোসাইন মো. তাজাম্মুল হক, নবগ্রাম উত্তর পাড়া জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মো. ইউসুফ আলী, নবগ্রাম বাজার কেন্দ্রীয় জমে মসজিদের পেশ ঈমাম ইউনুস আলী ও অত্র সভার সভাপতির বড় ছেলে শামছুদ্দিন শামছুন্নাহার মাদরাসার ছাত্র আল ইমরান প্রমূখ।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…