সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান॥ শামসুল হক এন্টার প্রাইজের ঔষধের গুদাম সিলগালা॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বিভিন্ন কোম্পানীর ঔষধের এজেন্ট ও সরবরাহকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান শামসুল হক এন্টার প্রাইজের ঔষধের গুদাম ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান ও আল মামুনের নেতৃত্বে শহরের জেলা সদর রোডে এ আদালত পরিচালনা করা হয়। এসময় জেলা ড্রাগ সুপার ডাঃ নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে শামসুল হক এন্টার প্রাইজের গুদাম ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গুদামে বিপুল পরিমান ‘বিক্রির জন্য নহে ঔষধ’ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। ওই গুদামের কোন অনুমতি পত্র নেই ও ভিতরের পরিবেশ ঔষধ সংরক্ষনের উপযোগী নয়। গুদামে রাখা ঔষধের গায়ে মেয়াদের টেম্পারিং পরিলক্ষিত হয়। ঔষধের প্রায় প্রতিটা প্যাকেটে পুলিশ হসপিটাল ছিল দেওয়া ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। যা ঔষধ আইন ১৯৪০ সালের ১৮ ধারায় আইন ভঙ্গ হয়েছে। এ কারণে ২৭ ধারায় নগদ দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে ও গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…