সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তেতুঁলিয়ায় ত্রান মন্ত্রনালয়ের কম্বল ও শুকনা খাবার বিতরন

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ত্রান মন্ত্রনালয়ের আওতায় শীত বস্ত্র ও শুকনা খাবার বিতরন করা হয়েছে। গত বুধবার এই শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের ডি,এস মো. মারুফ হাসান এসব বিতরন করেন।

বস্ত্র বিতরনের সময় তেতুঁলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. সানিউল ফেরদৌস, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা ত্রান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি,আই,ও) একেএম মমিনুল হক উপস্থিত ছিলেন। ত্রান মন্ত্রনালয় তেতুঁলিয়া সর্বমোট ৫ হাজার কম্বল ও ৯০০ প্যাকেট শুকনা খাবার বিতরন করনে। তবে ওই দিন ডি,এস মো. মারুফ হাসান নিজ হাতে ১ হাজার ৫ শত কম্বল শীতার্তদের হাতে বিতরন করেন।
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় এবারে তাপমাত্রা সর্ব নিন্ম পর্যায়ে আসে। যা দেশের ৬৮ বছরের ইতিহাসে সর্ব নিম্ম তাপমাত্রা। ভারতের দার্জিলিংয়ের কাঞ্চন জংঘা ষেঁষা এই উপজেলাটিতে প্রতি বছরেই শীত বেশী পড়ে। গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ ও কনকনে শীতে তেতুঁলিয়া সহ জেলায় জনজীবনে দূর্ভোগ চরম মাত্রায় পৌঁছে।

তবে তিন দিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত কমছেনা। বৃহষ্পতিবার রোদ উঠলেও শীত ছিল তীব্র। হিমেল হাওয়া ও ঘনকুয়াশায় শুক্ররবার সারাদিন সূর্যের দেখা মিলেনি। শীতে থরথরে কাপছিল মানুষ। তবে এই শীতে দরিদ্রপীড়িত মানুষের কষ্ট বর্তমানে চরম আকার ধারন করেছে।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…