সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইল পৌর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় সরকারী তহবিল থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে সোমবার কর্মবিরতী পালন করেছে ঘাটাইল পৌর কর্মকর্তা-কর্মচারীরা । তারা সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের অর্ধ দিবস এ কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর সচিব মোহাম্ম্দ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহমুদুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান তালুকদার, কর নির্ধারক মোঃ আঃ কুদ্দুছ প্রমুখ। বক্তাগণ ,পৌর কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবী অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…