সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

কর্মীদের জন্য মির্জা ফখরুলের শেষ বার্তা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

এই নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই, তা হলো- জনগনকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোটকেন্দ্র পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

এ সময় জনগণ এবার ভোটের মাধ্যমে পরিস্থিতি বদলে দেবে বলেও মন্তব্য করেন ফখরুল ।

নিজ দলের কর্মীদের আটকের বিষয়ে তিনি বলেন, শুক্রবার বিএনপির যেসব কর্মীকে আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। তবে এরপরও কিন্তু আমাদের সাধারণ ভোটারদের কেউ হতাশ করতে পারবে না। আমরা আশা করি, যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবে।

বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এগুলো সব কিছু সরকারের কূটচাল। একেবারে ভিত্তিহীন। এগুলো কোনোটাই সঠিক নয়। বিএনপি নির্বাচনে আছে, থাকবে।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…