সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল জেলা জাতিয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হলো

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের সিলমী কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মী সভার অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা জাতিয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ এর সঞ্চালনায় ও সভাপতি তারিকুল ইসলাম খান ঝলক এর সভাপতিত্ব কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক আজগর হায়াত লিমন, তকদির হোসেন স্বপন, সহ-সাধারণ সম্পাদক জুলফিকার জনি, মাহমুদুল বারী, মহিউদ্দিন লোবান, সহ-সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান টুকন, মোহাম্মদ শরিফ ফেরদৌস, বেল্লাল হোসেন সিদ্দিকী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য রাসেদুল আলম তালুকদার।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শফি, মেহেদী হাসান মৃদুল, মাসুদ রানা, মনির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউর হাবিব পিপলু, মামুনুর রশিদ খান, আনোয়ার সাদত মানিক, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, প্রচার সম্পাদক সৈয়দ জনি, দপ্তর সম্পাদক জাহিদ ইকবাল অটল ভুইয়াসহ স্বেচ্ছাসেবক দল জেলা ও উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দুর্নীতিবাজ, গুম-খুন, ধর্ষক, স্বৈরাচার ও গণতন্ত্র বিরোধী সরকারের পতনের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে নতুন কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…