সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বগুড়ার শেরপুরে শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বগুড়ার শেরপুরে শত কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গোমরতা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, ওই গ্রামে একটি বেসরকারি কোম্পানির লোকজন পুকুর খনন করছিলেন। খননের একপর্যায়ে তারা মূর্তিটির সন্ধান পান। পরে খননকাজে নিয়োজিতরা ও স্থানীয় এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নেন।

মূর্তির ওজন ১০ থেকে ১২ মন। মূর্তিটি পরীক্ষার পর তা কষ্টি পাথরের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মূর্তিটির আনুমানিক মূল্য শত কোটি টাকা। মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদফতরে পাঠানো হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…