সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
স্বাস্থ্য ও চিকিৎসা

কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে হাসপাতালে

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যান।

দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক জানান, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌঁছানোর পর তাঁর জ্বর আসে। একপর্যায়ে তিনি বারইপাড়ায় তাঁর এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। পরদিন টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে ভর্তি হন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট তাপস কান্তি ভৌমিক বলেন, ‘কাদের সিদ্দিকীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখনো সব রিপোর্ট আসেনি। তারপরও যতটুকু ধারণা করা যাচ্ছে, মনে হচ্ছে ডেঙ্গু হয়েছে।’

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…