সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

কাল থেকে পাবনায় মাসব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী শুরু

 

 

নিজেস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় ১২৭ বর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলা ও পুস্তক প্রদর্শনী শুরু হচ্ছে কাল ১ ফেব্রুয়ারি থেকে। পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন অঙ্গনে বইমেলা ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এই বইমেলা সফল করতে সাংবাদিকসহ পাবনাবাসী সকলের সহযোগিতার আহবান জানিয়ে গতকাল অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বইমেলা উদযাপন পরিষদ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতিন খান, বইমেলা উৎযাপন পরিষদের সম্পাদক এ্যাড. আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন বইমেলা উদযাপন পরিষদের সহ সভাপতি ড.হাবিবুল্লাহ, কৃষিবিদ অধ্যাপক জাফর সাদিক, মুশফেকা জাহান কনিকা প্রমুখ। সম্মেলনে পাবনার স্থানীয় পত্রিকা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয়, আগামী কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২০ মিনিটে পুস্তক প্রদর্শনী ও সন্ধ্যা ৬.৪৫ মিনিটে বইমেলার শুভ উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা ও পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করবেন পাঠতীর্থেরই এক সিদ্ধ পুরুষ, বাংলা সাহিত্যের অন্যতম কাথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। সভাপতিত্ব করবেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু।
ফেব্রুয়ারি মাসের প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। বইমেলা অঙ্গনে প্রতিদিন আলোচনা, সঙ্গীত, নৃত্য, নাটক,আবৃত্তি,সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের বইমেলায় ৩২ টি বইয়ের স্টল থাকবে। জেলা শহরে দেশের মাসব্যাপী বইমেলা একমাত্র পাবনাতে অনুষ্ঠিত হয়। এই বইমেলায় সকলকে উপস্থিত থাকার জন্য বইমেলা কমিটি আমত্রণ জানিয়েছেন।


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…