সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনা ডিস্ট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন’র আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা ডিস্ট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন’র আয়োজনে ২০১৮ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় পাবনা জেলা পরিষদ মিলনায়তনে ৩টি গ্রেডে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তানকে শুধু ভালো ছাত্র বানালেই চলবে না, তাদের কে ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। তাহলেই দেশ ও জাতি তার কাছ থেকে উপকৃত হবে।

পাবনা ডিস্ট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন’র সভাপতি মো: বরকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা ডিস্ট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন’র উপদেস্টা ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. মাহবুব-উল আলম মুুকুল, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. সাইফুল ইসলাম শুভ প্রমূখ।

এসময় পাবনা ডিস্ট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি আব্দুল হামিদ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মমতাজ মনিম ছবি, দৃষ্টি স্কুলের অধ্যক্ষ শেখ মো. শফিকুর রহমান আরিফ, ইকরা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. নাজমুল করিম, সাংগঠনিক সম্পাদক রেডিয়েন্ট রে কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ তানিয়া ইয়াছমিন সিমা, প্রচার ও দপ্তর সম্পাদক ইসলামপুর আইডিয়াল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো: মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদ-নূূরানী প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কে.জে.এ. কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ কাজী মিনারা সেলিম, কার্যকরি সদস্য ওয়েল ফেয়ার মডেল স্কুলের অধ্যক্ষ আবু মুসা, খন্দকার আব্দুল জব্বার ইসলামিক কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি ও হৃদয়ে পাবনার আহ্বায়ক আর কে আকাশসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…