সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

কিশোরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে মোঃ মিশন মিয়া (৩২) নামের এক পুলিশ সদস্য (কঃবঃ ৭১৭০)। এ ঘটনা গুরুত্বর আহত হয়েছে নিহত মিশনের স্ত্রী রানী বেগম(২৬)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শনিবার রাত ৮ টা দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুষনা বাবুর বাজার নামক স্থানে। নিহত পুলিশ কনস্টেবল মিশন মিয়া পার্শ্ববর্তী রংপুর জেলার আলমবিদিতর ইউনিয়নের কিছুমত গনেশ গ্রামের মৃত. জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ এলাকাবাসী সুত্র মতে ঘটনার সময় মিশন মিয়া তার গ্রামের বাড়ি হতে মোটরসাইকেল যোগে স্ত্রী রানী বেগম সহ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার শহরের এক আত্বীয়ের বাড়িতে আসছিল। পথে উক্ত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই মাহিন্দ্র ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশীদ ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, মাহিন্দ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে। নিহত পুলিশ সদস্য মিশন মিয়া ঢাকায় কর্মরত। সে  ছুটিতে নিজবাড়িতে এসেছিল বলেও জানান ওসি।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…