সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৈয়দপুরে চিকলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর হাসানুর রহমানের (১৪) মরদেহ  পাওয়া গেছে। নিখোঁজের প্রায় ২৮ ঘন্টা পর তাঁর লাশটি উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে চিকলী নদীতে সৈয়দপুর-রংপুর মহাসড়কের ওপর থাকা চিকলী ব্রীজ থেকে ৫ শ’ গজ ভাটিতে তাঁর লাশ ভেসে উঠে।

 উল্লেখ্য, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী আবাসনে (গুচ্ছগ্রাম) বাসিন্দা মজিবর রহমানের ছেলে হাসানুর রহমান। গত বুধবার দুপুর আনুমানিক ১টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলীবাজার সংলগ্ন চিকলী নদীতে দুই বন্ধুসহ গোসল করতে নেমে ব্রীজের রেলিং থেকে নিচে পানিতে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়েছিল কিশোর হাসানুর রহমান। পরে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা রংপুর থেকে আসা ডুবুরি দলের সহযোগিতায় হাসানুর রহমানকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা তাঁর খোঁজে নির্ঘূম রাত যাপন করেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়  চিকলী ব্রীজ থেকে ভাটির ৫শ’ গজ দূরে তাঁর লাশ ভেসে উঠে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, কিশোর হাসানুর রহমান নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।  কিশোর হাসানুরের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…