সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

চার বছর বয়স থেকে কুকুরের দুধ পান করে এক শিশু!

ভারতের ধানবাদের বাসিন্দা ১০ বছরের মোহিত কুমার আজব ব্যতিক্রম শিশু। কারণ, মানবশিশু হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই রাস্তার কুকুরের স্তন্যপান করা তার অভ্যেস। মোহিত চার বছর বয়স থেকেই রাস্তার কুকুরদের দুধ খেতে অভ্যস্ত।

সুবেদার সিংহ জানাচ্ছেন, মোহিতের বয়স যখন বছর চারেক, তখন এক দিন রাস্তার কুকুরদের সঙ্গে খেলতে খেলতে হঠাতই এক সময়ে সে একটি মাদি কুকুরের স্তনে মুখ লাগিয়ে দুধ খেতে শুরু করে। সেই শুরু। তার পর আর সেই অভ্যাস ছাড়েনি মোহিত।

মোহিতের বাবা সুবেদার সিংহ রাস্তার ধারের একটি খাবার দোকানে কাজ করেন। মা পিঙ্কি কুমারী বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন।

মোহিতের বাবা-মা জানাচ্ছেন, বহু বার নানা ভাবে ছেলেকে বোঝানোর চেষ্টা করেছেন তাঁরা, বকাঝকাও করেছেন, তবুও এই অদ্ভুত অভ্যেস ছাড়তে পারেনি মোহিত। এখনও সে সুযোগ পেলেই মাদি কুকুরদের ধরে জোর করে তাদের দুধ খায়।

কুকুরের দুধ খেতে গিয়ে অনেক বার কুকুরের কামড়ও খেতে হয়েছে মোহিতকে। ডাক্তাররা জানাচ্ছেন, এই অভ্যেসের ফলে শুধু যে মোহিতের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে তা-ই নয়, তার মধ্যে রেবিজের মতো মারাত্মক রোগের আশঙ্কাও বাড়ছে।

ছোট্ট মোহিত অবশ্য সেই সব নিয়ে ভাবতে নারাজ। সে জানাচ্ছে, কুকুরের দুধ খেতে ভাল লাগে বলেই সে এই কাজ করে থাকে।

 

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…