সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা-মাসহ ছেলের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কুষ্টিয়ার কুমারখালী থানার চরবানিয়াপাড়া গ্রামে ওসমান গনি তুহিন (২৫) হত্যা মামলায় বাবা, মা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে কুষ্টিয়া দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – কুষ্টিয়া শহরের আড়ূয়াপাড়া এলাকার মৃত রাকাত আলী সর্দ্দারের ছেলে মেজবার রহমান (৫৫), মেজবার রহমানের স্ত্রী মোছা. রঞ্জনা খাতুন (৪৮) ও ছেলে রইচ উদ্দিন (২৫)। রায় ঘোষণার সময় অসামি রইচ উদ্দিন বাদে বাকি দুইজন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ইং সালের ১ জুন মামলার বাদী শহিদুল ইসলাম তার ছেলে ওসমান গনি তুহিন ও স্ত্রী মঞ্জুরা খাতুনকে সঙ্গে নিয়ে কুমারখালীর চরবানিয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়িতে যান। ওই দিন বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তর্ক বির্তকের এক পর্যায়ে আসামি রইচ উদ্দিন ও তার সহযোগীরা তুহিনের বুকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার দিনই নিহত তুহিনের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

কুষ্টিয়া জজকোর্টের পিপি অ্যাড. অনুপ নন্দী জানান, মামলাটির তদন্ত শেষে ২০১৩ইং সালের অক্টোবরে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত এ রায় দিলেন।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…