সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারী উপজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুল হক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলার ধামোর ইউনিয়নের পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে। শামসুল ওই এলাকার বাসিন্দা।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, বাড়ির পাশে আমনের রোপা লাগানোর জন্য ক্ষেতের আগাছা পরিষ্কার করছিলেন শামসুল। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে থাকা ভারসাম্য রক্ষার তারে (টানা তার) হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…