সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সম্পাদকীয়

কেমন আছেন আজিজ মুহাম্মদ ভাই - সালমান শাহ হত্যার প্রধান আসামী !

সেলিনা জাহান প্রিয়া

সালমান শাহ হত্যার সবচেয়ে সন্দেহভাজন আসামী এই আজিজ মুহাম্মদ ভাই । তিনি সালমানের মৃত্যুর সময় থেকেই একজন ধনকুবের নামে পরিচিত আবার অনেকে উনাকে ডনও বলে থাকেন । সবার শুরুতে জানা যাক উনার নামের সাথে ভাই এলো কোথেকে । এটা "ডন" জাতীয় ভাই নয়, আসলে উনি একজন বাহাইয়ান অর্থাৎ "বাহাই’ নামক এক সম্প্রদায়ের অন্তর্ভূক্ত । সম্ভবত উনার পিতাও বাহাইয়ান ছিলেন । সেই থেকে নামের সাথে বাহাই যা ডাকতে ডাকতে সংক্ষেপে ভাই'তে পরিণত হয় । বাংলাদেশে বাহাই ধর্মের ১০ হাজারের মতন অনুসারী আছে বলে শুনেছি । এখন কথা হচ্ছে - সালমান শাহের মৃত্যুর সাথে উনার সম্পর্ক কোথায় ? - এই আজিজ ভাই একজন বড়মাপের প্রযোজক ছিলেন যার ফলে সালমান শাহের পরিবারের সাথে তার সখ্যতা ছিল । জানা যায় - সালমান শাহ তার মৃত্যুর এক সপ্তাহ আগে এক পার্টিতে তার স্ত্রী সামিরাকে কিস করার জন্য এই আজিজ ভাইকে প্রকাশ্যে থাপ্পর মাড়েন । সেই পার্টিতে শাবনুরও তার মা-সহ উপস্থিত ছিল । সালমান শাহকে হত্যা করা হতে পারে এমন সন্দেহ যখন থেকে তৈরি হয় তখন থেকে এই চড় মারার বিষয়টা সামনে চলে আসে । তাছাড়া সালমান শাহ এর মা অভিযোগও করেছেন এই আজিজের লোকেরা সালমান হত্যাকাণ্ড বিচারের সময় তাকে ও তার ছোটছেলেকে মারার চেষ্টা করেছিল যার ফলে তিনি লন্ডনে চলে যান ।

সালমান হত্যা মামলায় তাকে দুবার গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয় বলে আমার মনে পরে তবে দুবারই হত্যার উপযুক্ত কোন প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দিতে হয় । সালমান ভক্তদের মতে, মিডিয়ার পিড়াপিড়িতে সবই লোক দেখানো ব্যাপার সেপার - আজিজ সব কিছু আগে থেকেই ঠিকঠাক করে রেখেছিলেন । তবে এই আজিজ ব্যতিতও সালমানের আরও শত্রু অবশ্য ছিল । যদি তা হত্যাকাণ্ড হয়েও থাকে এমনও হতে পারে এটা তার সকল শত্রুর মিলিত পরিকল্পনা - এমনটাও অনেকে ধারনা করেন ।

এই আজিজ মুহাম্মদ ভাই একজন বড় শিল্পপতি । অলিম্পিক ব্যাটারী, অলিম্পিক বলপেন, এমবি ফার্মাসিটিউক্যাল, এমবি ফিল্ম, টিপ বিস্কুট, এনার্জি বিস্কুট এগুলোর মালিক তিনি । স্বপরিবারে তিনি এখন ব্যাঙ্ককে স্থায়ীভাবে বসবাস করেন । উল্লেখ্য সালমান শাহ হত্যার প্রায় সকল আসামীই বিদেশে সেটেল হয়ে গিয়েছেন, কাল সালমান হত্যার তদন্তপ্রাপ্ত পিবিআই অফিসারের এক সাক্ষাতকারে দেখতে পেলাম - তিনিও এটাকে সন্দেহজনকভাবে দেখছেন । উল্লেখ্য, সালমানের মৃত্যুর পর তারা একে একে বিদেশে সেটেল হতে শুরু করে ।

এই আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে একজন পত্রিকা সম্পাদককে শ্বাসরোধ করে হত্যা করে তার ১৪-১৫ বছরের কন্যাকে উঠিয়ে নেয়ার অভিযোগ আছে, আর ঐ সম্পাদকের মৃত্যুকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেয়ার অভিযোগ আছে । আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবারও স্বনামধন্য ধনী পরিবার, তার পরিবারের অনেকের বিরুদ্ধেও ক্রাইমের অভিযোগ আছে । বেশ কয়েকবছর আগে উনারই আপন ভাগিনা বাংলাদেশের সবচেয়ে বড় ইয়াবা মজুদসহ ধরা পড়েন এবং ৯০ বছরের সাজা পান । অভিনেত্রী দিতির স্বামী এক সময়ের জনপ্রিয় অভিনেতা সোহেল চৌধুরীকে ঢাকা ক্লাবে হত্যা করা হয় উনার ভাইয়ের প্রত্যক্ষ পরিকল্পনা ও উপস্থিতিতে । জানা যায়, এই হত্যার মূলে ছিল তখনকার রমরমা ডিশ ব্যবসা যা সোহেল চৌধুরীর পরিবারের এক চেটিয়া অধীনে ছিল - যা আজিজের পরিবার দখল করে নিতে চেয়েছিল ।
তথ্য সুত্র- ইন্টারনেট।


 

  • প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। কাগজ২৪-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য কাগজ২৪ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

আরও পড়ুন

সম্পাদকীয়

শাহ মোহাম্মদ ইমরান এর লেখা- বিচার চাই

বিচার চাই -শাহ মোহাম্মদ ইমরান প্রতিদিন বিকেলে অফিস থেকে ফিরবার পথে ধানমন্ডি বয়েজ স্কুলের দেয়ালে আকা গ্রাফিতিতে মুগ্ধকে দেখি “ পানি লাগবে পানি”। আমি জানি মুগ্ধ শ…

সম্পাদকীয়

রাজনীতিবিদদের ক্লান্তি নেই -শাহ মুহাম্মাদ ইমরান

রাজনীতিবিদদের ক্লান্তি নেই -শাহ মুহাম্মাদ ইমরান খবরের কাগজে দেখলাম পুরুষদের ১০০ মিটারে দৌড়ে বিশ্বের সেরা স্প্রিন্টার, উসাইন বোল্ট অসুস্থ। বিশ্বের দ্রুততম মানুষ…

সম্পাদকীয়

জন্ম ১৯৮১ সালে, অথচ দাবি—বাবা মুক্তিযুদ্ধে শহীদ; ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস…