সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খাদ্য মজুত পরিস্থিতি এখন ভালো: খাদ্যমন্ত্রী

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে খাদ্য সংগ্রহ ও মজুত পরিস্থিতি ভালো বলে জানিয়েছেন মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ রোববার সকাল ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর সদর খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দামে ৬ লাখ মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হচ্ছে, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সবচেয়ে বড় বিষয় মিলের মালিকেরা এবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি গুদামে চাল দিচ্ছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে।খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে এরই মধ্যে বিদেশ থেকে ৯ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হয়েছে। আরও ৫ লাখ মেট্রিক টন আমদানির অপেক্ষায় আছে। সে হিসাবে আগস্ট মাস শেষে সরকারি গুদামে মোট ফসলের মজুত দাঁড়াবে ২৩ দশমিক ৬৯ মেট্রিক টন, যা একটি রেকর্ড।খাদ্যগুদাম পরিদর্শনের সময় খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা খাদ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…