সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামার প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

 

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৎ মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের সার্বিক পরিকল্পনায় বিদ্যালয় ভিত্তিক সততা স্টোরের উদ্বোধন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে দিনাজপুরের খানসামায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনায় ৩২নং উত্তর গোয়লডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সততা স্টোর উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন এটির উদ্বোধন করেন। এরপূর্বে উপজেলার ৩২নং কুমড়িয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৫নং কাচিনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে সততা স্টোর চালু করা হয়। তবে স্টোরগুলোতে ক্রেতা শিক্ষার্থীরা সৎ মনোভাব প্রস্ফুটিত করতে দোকানদার ছাড়াই নিজেদের প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল, রাবার, শার্পনার, কালার পেন্সিল এবং স্কেল অন্যান্য জিনিসপত্র নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় করবে। আর স্কুল ছুটির পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা দায়িত্বরত শিক্ষকগণ নিত্যদিনের হিসাব-নিকাশ সম্পন্ন করবেন।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…