সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচীর উদ্বোধন

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামা উপজেলায় অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচী চালু হয়েছে।

গত সোমবার উপজেলার ৬টি ইউনিয়নের স্ব-স্ব ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম।

উদ্ভোধন কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী বাবু সুশীতল রায়, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, ভাবকি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান ও ৬ টি ইউনিয়নের সদস্য ও সদস্যাবৃন্দ সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খানসামা উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম জানান, চলতি অর্থবছরের সরকারের দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিন) কর্মসূচীর আওতায় ৬ টি ইউনিয়নের ৫৪ টি রাস্তা ও মাঠ সহ বিভিন্ন স্থানে মাটি ভরাটের কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৯ জন শ্রমিক কাজ করছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…