সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

খানসামায় আগুনে এতিমখানা পুড়ে ছাই

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় ভান্ডারদহ জামালুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক ভবন পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শুক্রবার বিকেল ৩.১৫ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে এ দূর্ঘটনা ঘটে।
এতিমখানার আবাসিক ছাত্র আশিকুর রহমান জানান, নামাজ শেষে খাওয়া-দাওয়া করে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে ছিলাম। আকস্মিক ভাবে বিদ্যুতের বোর্ড বাষ্প হয়ে আগুন লাগে ও পুরো কক্ষ আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। বিছানা হতে উঠে অন্ধকারের মধ্যেই দরজা খুলে বাইরে এসে চিৎকার করার পরপরই শিক্ষক ও ছাত্ররা কক্ষ হতে বের হয়ে তারাও চিৎকার শুরু করে। তাৎক্ষণিক ভাবে আমরা সহ এলাকার লোকজন মিলে পার্শের পুকুর ও টিউবওয়েল হতে পানি এনে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

কিতাব বিভাগের শিক্ষক মুফতি মাসুদুর রহমান জানান, এই মাদ্রাসায় এতিম ছাত্র সহ মোট ১২০ জন আবাসিক ও ৫০ জন অনাবাসিক ছাত্র রয়েছে। আগুনে আবাসিক ছাত্রদের কোরআন শরীফ, বই পত্র, বেডিং, কাপড়-চোপড়, খাবারসহ সব কিছু নিমিষেই পুরে ছাই হয়ে যায়।

মাদ্রাসার পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, এতিমখানার আবাসিক ভবন, ছাত্রদের বই-পত্র সহ কাপড়-চোপড়, বেডিং পত্র, ট্রাংক, চৌকি, নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

খামারপাড়া ইউপির চেয়ারম্যান ও এতিমখানার সভাপতি মোঃ সাজেদুল হক সাজু তাঁর বাবা মরহুম ছকি উদ্দীনের নিজ হাতে গড়া এতিমখানার অবস্থা দেখে ভেঙ্গে পরেন। তিনি জানান, এমতাবস্থায় ছাত্রদের কাপড়-চোপড় ও থাকার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। তিনি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে দাঁড়ানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…