সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করনে শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি

 

 

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণ ঘোষনায় প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদ একটি আনন্দ র‌্যালি করে। বৃহষ্পতিবার সকাল ১১ ঘটিকায় আনন্দ র‌্যালিটি উপজেলা সদর প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি জাতীয়করণে প্রধান শিক্ষক শিবায়ন গোস্বামী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংক্ষিপ্ত আলোচনার পরে ছাত্র- ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় ৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহন করে এবং এর মধ্যে পাশ করে ৫১। প্রতিষ্ঠানটি ১৩.১৪ একর জমির উপর প্রতিষ্ঠিত এবং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৬৭৩ জন। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছিলেন ঠাকুরগাও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ার হোসেন, শিল্প মন্ত্রনালয়ের প্রাক্তন সচিব আ: সামাদ, পানিসম্পদ মন্ত্রনালয়ের সাবেক অতি: সচিব ভীমচরন রায় এবং আরো অনেকে।


 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…