সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় আন্তর্জাতিক নারী দিবসে উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সময় এখন নারীর; উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা” এই শ্লোগানকে সামনে রেখে নারী উন্নয়ন মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্।

উদ্বোধন শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, আইনুল হক শাহ্, সফিকুল ইসলাম, সাজেদুল হক সাজু, হাফিজ সরকার, আ স ম আতাউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। নারী উন্নয়ন মেলায় বিভিন্ন ধরনের ৮ টি স্টল সুসজ্জিত ভাবে সাজানো রয়েছে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 


 

 

 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…