সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় আমন রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরে খানসামায় আমন ক্ষেতের রোগ-বালাই দমনে চাষিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী অলোচনা অংশ হিসেবে সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে প্রথম আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক শাহে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আফজাল হোসেন সহ উপসহকারী কৃষি কর্মকর্তা শমসের আলী ও শরিফুল আলম বক্তব্য রাখেন। পরে উপজেলার ছাতিয়ানগড় ও জয়গঞ্জে ফসল চাষীদের অংশগ্রহণে পৃথক পৃথক ভাবে আরও দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান, বিপাশা আক্তার, গোপাল চন্দ্র রায়, সন্তোষ কুমার, কামরুজ্জামান ও পৃথ্বিরাজ রায় প্রমূখ। পাশাপাশি মিমপেক্স’র মার্কেটিং অফিসার আব্দুল গাফফার, ফার্ম ভিট’র সেলস ম্যানেটার কৃষিবিদ মোসলেম উদ্দিন বক্তব্য রাখেন। আলোচনায় বক্তারা বাদামী গাছ ফড়িং-কারেন্ট পোকা, ধানের পাতা মোড়ানো পোকা, ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ ও খোল পোড়া রোগ সহ ধানের অন্যান্য রোগ এবং পোকা মাকড়ের আক্রমণ ও দমন ব্যবস্থাপনা সম্পর্কে বিশদ আলোচনা করেন। এছাড়াও ফুল থেকে ধান পাকা পর্যন্ত পর্যবেক্ষণ করে পরামর্শ প্রদান এবং সন্ধার পর পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করতে নিয়মিত আলোক ফাঁদ স্থাপন করছেন।
এরপূর্বে উপজেলার চেহেলগাজী, বোর্ডের হাট, আঙ্গারপাড়া, টংগুয়া, রামকলা, মাঝাপাড়া, কাচিনীয়া, গুলিয়াড়ার, জয়গঞ্জ বাজার ও হকের হাটে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষিক কর্মকর্তা, ইউপি সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


 

 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…