সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের সংবাদ সন্মেলন

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় সারাদেশে অনু্ষ্িঠতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে ভেড়ভেড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, পরিবেশবাদী সংগঠন সবুজ পরিবেশ আন্দোলন ও ফরিয়ার খানসামা উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মো: মামুনুর রশীদ সরকার মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ওকানিজ ফাহমিদা সমাজ উন্নয়ন সমবায় সমিতির সাধারন সম্পাদক বীরগঞ্জ টিবিএম কলেজের শিক্ষক মোছাঃ আফরোজা পারভিন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে পৃথক পৃথক ভাবে সংবাদ সন্মেলন করে প্রার্থীতা ঘোষনা করেন।
গতকাল ২০ জানুয়ারী রবিবার সকাল ৯টা হতে দুপুর ১২ টা পর্যন্ত পাকেরহাটস্থ খানসামা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তারা জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ থেকে দলীয় মনোনয়ন পদপ্রার্থী। তারা এসময় স্থানীয় সংবাদ কর্মীদের সর্বাত্বক সহযোগিতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় সাংবাদিক তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, মোঃ নুরনবী ইসলাম, নুপুর নাহার তাজ, ভূপেন্দ্রনাথ রায়, তারিকুল ইসলাম, এস এম রকি, ফটোগ্রাফার লায়ন ইসলাম সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…