সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় দ্বি-বার্ষিক শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন পাকেরহাট শাখার দ্বি-বার্ষিক শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শুক্রবার বিকেল ৩ টা হতে ৬ টা পর্যন্ত শ্রমিক অফিস কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে ৬৫ জন ভোট দিয়েছেন।
সন্ধ্যা ৭ টার পর ফলাফল প্রকাশ করেন দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন, পাকেরহাট শাখার সভাপতি, শ্রমিক প্রতিনিধি নির্বাচনের আহবায়ক ও প্রিজাইডিং অফিসার মাহফুজার রহমান চৌধুরী।
নির্বাচনে মোঃ রফিকুল ইসলাম সর্বোচ্চ ৪৬ ভোট পেয়ে সর্দার নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রহিদুল হক ১১ ও শাহিনুর রহমান ৭ ভোট পেয়েছেন।
৩৪ ভোট পেয়ে সহ-সর্দার নির্বাচিত হয়েছেন নুরুনবী মিয়া , নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বাবু খাঁ ৩০ ভোট পেয়েছেন । মোট ভোটের মধ্যে বাতিল হয়েছে ১ টি ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের পাশাপাশি পোলিং এর দায়িত্বে ছিলেন শ্রমিক প্রতিনিধি নির্বাচনের যুগ্ন আহবায়ক মহসিন আলী, ইসতিয়াক আহমেদ শুভ, আজিজার রহমান ভুট্টু, আনোয়ার হোসেন।


 

 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…