সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় নববধুর রহস্যজনক আত্মহত্যা

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় নববধুর রহস্যজনক মৃত্যুর হয়েছে। সূত্র জানায়, গতকাল ১০ জুন উপজেলার গোবিন্দপুর মোটাপাড়ার শাহাদাত হোসেনমানিকের বাড়িতে ঘটনাটি ঘটেছে।জানা গেছে, প্রায় তিন মাস পূর্বে মোটাপাড়ার মানিকের ছেলে সোহাগ হোসেনের (২২) সাথে গোবিন্দপুর আদর্শগ্রমের গোলাম রব্বানীর মেয়ে রাবিনা আক্তারের (১৫) বিয়ে হয়। পরিবার সূত্রে জানা যায়, রুবিনা খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। বিয়ের পরও মোবাইল ফোনে অন্য ছেলের সাথে যোগাযোগ থাকায় স্বামীর পরিবারের লোকেরা নববধুকে শাসন করত। এতে নববধু তাদের ওপর রাগ করে শোয়ার ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে পরিবারের লোকেরা জানায়। তবে নববধুর মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনচ্ছেুক জনৈক এলাকাবাসী জানায়, নববধুর শ্বাশুড়ী শেফালী বেগমের মুখে কখনও ঘুমের ওষুধ, কখনও ফ্যানের সাথে আবার কখনও ঘরের বাঁশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার কথা বলতে শোনা যায়। নিহতের বাবা গোলাম রব্বানী বলেন, "ছেলের পরিবারের লোকেরা আমার মেয়েকে ওড়না দিয়ে গলা চিপে মেরে ফেলেছে। তারা আমাকে আমার মেয়ের স্বাভাবিক মৃত্যুর কথা বলেছে। তারা মিথ্যা বলেছে"। খানসামা থানার এসআই লুৎফর রহমান জানান, সুরতহাল রিপোর্ট অনুযায়ী মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ মেয়েটি গলায় ওড়না পেঁচানোর দাগ এবং জিবে কামড়ের দাগছিল। তবে কেন আত্মহত্যা করেছে তার কারণ জানা যায় নি।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…