সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় নবাগত ইউএনও এর যোগদান

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম যোগদান করেছেন। গতকাল রবিবার বিকাল ৩টায় তিনি নতুন কর্মস্থল খানসামায় পৌঁছালে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোলেমান আলী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এরপর অফিসার্স ক্লাব ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
এ সময় গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ্, ভাবকি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ্, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফিজ সরকার সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিনি এর আগে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে ল্যান্ড একুয়েশন অফিসার ও সৈয়দপুরে সহকারী কমিশনার (ভূমি) ছাড়াও বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম ৩০ তম বিসিএস ক্যাডার। তিনি নাটোর জেলার অধিবাসী। তিনি খানসামাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…