সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় পাটজাত পন্য শিল্পের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় পাটজাত পণ্য শিল্পের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ নভেম্বর বিকেল ৪ ঘটিকায় উপজেলার ডাঙ্গা পাড়া উপজাতি পাড়ায় ২৪ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. সাজেবুর রহমান বলেন, 'পাটজাত পণ্য প্রশিক্ষণে পররাষ্ট্র মন্ত্রীর সহায়তায় বিদ্যুতায়নের সুবিধা দেওয়া হচ্ছে। আর এই সুন্দর সুন্দর প্রডাক্টগুলো দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশে রপ্তানি করা হবে এবং যারা এতে ভালো করবেন তাদেরকে সূদমুক্ত ঋনের ব্যবস্থা করে দেওয়া হবে।' পাটজাত পণ্য শিল্পের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর বিজেএমসি'র উপমহাব্যবস্থাপক মো. আবুল হাসনানাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক, ঢাকার প্রধাান নকশাবিদ মনোয়ারা খাতুন, ৪ নং খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম সাজু, ঢাকা বিসিক প্রযুক্তি বিভাগের প্রকৌশলি নিলুফার ইয়াসমিন, দিনাজপুর বিসিকের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. খাজা মায়নুল হাসান সাঞ্চারী চিশতি, এন.এম.সি ঢাকার সত্বাধিকারী রায়হান ফারুক, দিনাজপুর পাট হস্ত শিল্পের প্রশিক্ষক নূরুন্নাহার সহ সাওতাল প্রশিক্ষণার্থী সুবিধাভোগী ও অন্যান্যরা।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…