সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় ভুয়া পরীক্ষার্থী আটক, এক বছরের জেল

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় পাকেরহাট ডিগ্রী কলেজ কেন্দ্রে কারিগরী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অন্যের পক্ষে পরীক্ষা দিতে এসে হাতেনাতে আটক হয়েছে দুই ভুয়া পরীক্ষার্থী।

এইচ এস সি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে মোঃ মোশারফ হোসেন(২৩) ও মোঃ রুবেল ইসলাম(২৩) নামে দুজন ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদন্ড দিয়েছে খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেবুর রহমান।

ভুয়া পরীক্ষার্থী দুজনের পরিচয়ে জানা যায়, মোশারফ এবং রুবেল চিরিরবন্দর উপজেলার ১২ নং আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের জহরুল ইসলাম ও হামিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, ৬ই এপ্রিল (বৃহস্পতিবার) চলমান কারিগরী শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার  ৩য় দিনের কম্পিউটার এ্যাপ্লিকেশন পরীক্ষায় পাকেরহাট ডিগ্রী কলেজ কেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সাথে ভুয়া পরীক্ষার্থী দুজন পরীক্ষা দিচ্ছিল। এ সময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মান্নান তাদেরকে সন্দেহ এবং চ্যালেঞ্জ করেন।

পরে পরীক্ষার কাগজপত্র যাচাই করে দেখা যায় এবারের গোয়ালডিহি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী আ: হাকিম ও মোঃ মনিরুল ইসলামের বদলি হিসেবে মোঃ মোশারফ হোসেন ও মোঃ রুবেল ইসলাম প্রক্সি পরীক্ষা দিচ্ছে।

পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে  নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজেবুর রহমান এক বছরের কারাদন্ড দেয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…