সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পলি রায়ের মতবিনিময়

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সারাদেশে মার্চে অনু্ষ্িঠতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীউপজেলা যুব মহিলা লীগের সভাপতি, দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টায় পাকেরহাট সাংবাদিক ও মিডিয়া পয়েন্টে মতবিনিময় সভায় পলি রায় বলেন, আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ থেকে দলীয় মনোনয়ন পদপ্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সফল করতে কর্মীদের নিয়ে দিবারাত্রি কাজ করে যাচ্ছি। আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে জনগণনের সমর্থনে নির্বাচিত হতে পারব। এসময় স্থানীয় সংবাদ কর্মীদের সর্বাত্বক সহযোগিতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় সাংবাদিক তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, মোঃ নুরনবী ইসলাম, নুপুর নাহার তাজ, ভূপেন্দ্রনাথ রায়, তরিকুল ইসলাম, রকি, সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…