সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে এলজিএসপি-৩ এর আওতায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম ৩ নং আঙ্গারপাড়া ও ৪ নং খামারপাড়া ইউনিয়নের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯২৯ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল এসব ব্যাগ বিতরণ করেন।
আঙ্গারপাড়া ইউপির চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ এর উদ্যোগে সুবর্ণখুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাবুদের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর সুবর্ণখুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর ছাতিয়ান গড় উচ্চ বিদ্যালয়ে মোট ৫২০ জন ছাত্র-ছাত্রী এবং খামারপাড়া ইউপির চেয়ারম্যান সাজেদুল হক সাজুর উদ্যোগে খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ গাড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪০৯ জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, আঙ্গারপাড়া ইউপির সদস্য আতাউর রহমান, খামারপাড়া ইউপির সদস্যা মেরিনা খাতুন সহ প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…